মামুনুলকে ‘গাদ্দার’ বলে ক্ষোভ ঝাড়লেন সেই নারীর ছেলে (ভিডিও)


মামুনুলকে ‘গাদ্দার’ বলে ক্ষোভ ঝাড়লেন সেই নারীর ছেলে (ভিডিও)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা নারীকে নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি অবৈধ কোনো সম্পর্কে জড়াননি। এরইমধ্যে এই আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা ওই নারীর ছেলে আব্দুর রহমান। সোমবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুর রহমান তিন মিনিট দুই সেকেন্ডের একটি বক্তব্য দেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।