যশোরে ‘গোল্ডেন ফিরোজ’ অস্ত্রসহ আটক
যশোরের টুনি শাওন হত্যা মামলার আসামি অভিরাজ শেখ ওরফে গোন্ডেন ফিরোজকে অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ।

যশোরে হত্যা মামলার আসামি গোল্ডেন ফিরোজ অস্ত্রসহ আটক
শনিবার (০৭ আগস্ট) ভোরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্রীকী এলাকায় ফিরোজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গত ২২ জুলাই রাতে টুনি শাওনকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করে।
এ হত্যাকাণ্ডটি ক্লু-লেস হত্যাকাণ্ড ছিল। পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এর আগে ছয় জনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক গোল্ডেন ফিরোজকে ফকিরহাট এলাকা থেকে আটক করা হয়।
এরপরে গোল্ডেন ফিরোজের দেওয়া তথ্য মতে, যশোর শহরের শংকরপুর এলাকা থেকে একটি দেশীয় তৈরি সার্টারগান ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় গোল্ডেন ফিরোজের সহযোগী শংকরপুর এলাকার বাবুল হোসেনের ছেলে নোবেল হোসেনকে আটক করা হয়েছে। গোল্ডেন ফিরোজের বাবার নাম আলী আজিম শেখ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল বেলাল হোসোইন, কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম ও চাচড়া ফাঁড়ির ইনচার্জ রোকিবুজ্জান উপস্থিতি ছিলেন।
0 Comments