দীর্ঘ ১১ দিন পর শনিবার (৭ আগস্ট) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাকিবুল মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাফাখালী গ্রামের নাসির মাতুব্বরের ছেলে।

গত ২৮ জুলাই রাত নয়টায় তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে কুপিয়ে রাকিবুলের ডান হাতের কব্জি কর্তন করে প্রতিপক্ষরা। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় রাকিবুলের মা বাদী হয়ে গত ২৯ জুলাই মামলা দায়েরের পর এ পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এর আগে লক্ষ্মীপুরে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় হারুনুর রশিদ হারুন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত ৪ আগস্ট রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী, স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে বটের পুকুর পাড়ে রাত সাড়ে ৮টার দিকে বাবুলের চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথায় রক্তাক্ত জখম করে। এসময় আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।